বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

এবার ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

এবার ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা কমিটি। 

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং শেষে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। 

অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 

আবেদনের বিষয়ে বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। 

যার সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন তাদের বিষয়ে বলেন, যেসকল শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫-৭ দিন সময় দেওয়া হবে। 

আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর