মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নবী নেওয়াজ আকাশ ও ভোলা দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম।

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক পৌর সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওসির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া অডিওতে ছাত্রলীগ নেতা নবী নেওয়াজ আকাশকে ওসির উদ্দেশে বলতে শোনা যায়, ‘কাল রাতে দেখছিলাম, এমন হয়। আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব। আপনি কিন্তু দৌলতখানে অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’

জবাবে ওসি ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে নির্দেশ দিয়েছে, আপনি খোঁজ নেন। আপনার সঙ্গে পরে কথা বলব।’

এদিকে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, হঠাৎ করেই তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। 

‘নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর