বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোলায় এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার টাকায়

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

ভোলায় এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার টাকায়

ভোলার তজুমদ্দিনে ২ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ২১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ৭ হাজার ৬৬৭ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের বাগের খাল এলাকায় মাছটি বিক্রি হয়। বড় আকৃতির ইলিশটি ২১ হাজার ৮৫০ টাকায় বিক্রির খবর স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছটির ওজন ২ কেজি ৮৫০ গ্রাম। দরদামের পর মোট ২১ হাজার ৮৫০ টাকায় এটি বিক্রি করা হয়।

এত বড় ওজনের একটি ইলিশ একসঙ্গে এত দামে বিক্রি হওয়ায় বিষয়টি স্থানীয়দের আলোচনায় এসেছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর