মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণের পর ক্যাফের জেনারেটরে আগুন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম

শেয়ার করুন:

কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণের পর ক্যাফের জেনারেটরে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি জানান, বিস্ফোরণের কিছুক্ষণ পর মুক্তিযোদ্ধা ভবনের পেছনে অবস্থিত ক্যাফে একাত্তরের জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ককটেল বিস্ফোরণ ও জেনারেটরে আগুন লাগার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর