সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় ছাত্রলীগ নেতা
স্ত্রীর মরদেহের পাশে কারাবন্দি ছাত্রলীগ নেতা রুবেল হোসেন। ছবি: ঢাকা মেইল

মাগুরায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা। কারাবন্দি রুবেল হোসেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং একটি নাশকতার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। 

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাগুরা কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পান।

শহরের স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নাজনিন নাহার রিতু মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকার বাসার বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে নিহতের ৯ বছর বয়সী কন্যাসন্তান ঘুম থেকে জেগে মাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গত ৩ নভেম্বর স্টেডিয়ামপাড়া এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন রিতু। ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের স্বামী কারাবন্দি থাকা অবস্থায় অন্য একজনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর