২৯০ শুধু একটি সংখ্যা নয়। দীর্ঘ ৫ বছর ধরে চলা থমকে না যাওয়া এক ঠিকানা ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’র আত্মকাহিনী।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রাম থেকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির কঙ্কাল ও হাড়গোড় পচেগলে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। দুই দিন অপেক্ষার পর সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ২৯০তম বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফন করা হয়।
বেওয়ারিশ লাশের ফ্ল্যাশব্যাক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা লাশের কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করে পুলিশ। তার আনুমানিক বয়স ৪৮ বছর। লাশটি পচাগলা হওয়ায় পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি৷ ফলে জাতীয় তথ্যভাণ্ডারের ডাটাবেইজের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
গত শনিবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বাঘী গ্রামের পশ্চিম বাইদ এলাকার সজল মল্লিকের একটি পরিত্যক্ত ডোবা থেকে মাথার খুলি, মেরুদণ্ডের হাড় এবং হাত ও পায়ের হাড়ের টুকরো পাওয়া যায়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশের কঙ্কাল ও হাড়গোড়ের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরিচয় শনাক্তের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল লাশটি পচাগলা হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। ফলে জাতীয় তথ্যভাণ্ডারে যাচাই করে পরিচয় শনাক্ত করা যায়নি৷ পরে অজ্ঞাত পরিচয় লাশটি ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর তত্ত্বাবধানে হাসপাতালের হিমাগারে রাখা হয়।
দুই দিন অপেক্ষার পর সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর উদ্যোগে ২৯০তম বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়।
মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে নাসিরনগর থানা ও ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সহযোগিতায় প্রচার-প্রচারণা চালিয়েও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি৷
প্রতিনিধি/এলএ




