রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে নেই শহীদ জিয়ার ছবি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে নেই শহীদ জিয়ার ছবি
লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় পালিত হলেও অনুষ্ঠানের ব্যানারে শোভা পায়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও লক্ষ্মীপুর সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পৃথকভাবে পালিত হয়। পৃথক দুটি প্রোগ্রামের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখা যায়নি।

লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোবেল ঢাকা মেইলকে বলেন, ‘সত্যিই আমরা বিব্রত। কী কারণে কলেজ প্রশাসন শহীদ জিয়ার ছবি ব্যানারে রাখেননি। এ উত্তর কলেজ অধ্যক্ষ দিবে।’

Revolution_and_Solidarity_Day_in_Lakshmipur_1জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, ‘পৃথক দুইটি সরকারি প্রোগ্রাম। ওনারা কীভাবে করেছে, সেটা ওনাদের বিষয়। কিছুক্ষণ পর জেলা বিএনপির উদ্যোগে প্রোগ্রাম হবে। সেখানে ছবি থাকবে।’

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ মুঠোফোনে ঢাকা মেইলকে জানান, ‘অসাবধানতাবশত বসতে ব্যানারে শহীদ জিয়াউর রহমানের নাম লেখা হয়নি। ভবিষ্যতে আশাকরি এমন ভুল হবে না। আমরা কলেজ প্রশাসন দুঃখপ্রকাশ করছি।’

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ঢাকা মেইলকে বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। যাঁকে ঘিরে দিবসটি। সেই দিবসের ব্যানারে ওনার নাম নেই। এটা আমাদের জন্য লজ্জা ও দুঃখজনক। ’

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়ার পরও তিনি কল রিসিভ করেননি। 

প্রতিনিধি/এএম

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর