বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তারা।

e59428a5-e5b8-4387-88d8-802949ca1fcf

খোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় তার স্ত্রী, মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে হাসপাতালে আনা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর