শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোলায় জেলের জালে ধরা পড়ল ১৮ কেজি ওজনের বিশাল কাতল মাছ

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

ভোলায় জেলের জালে ধরা পড়ল ১৮ কেজি ওজনের বিশাল কাতল মাছ
ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি বড় কাতল মাছ।

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। বিশাল আকৃতির মাছটি ঘাটে তোলার পর একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলার ইলিশা মৎস্যঘাটে মাছটি নিলাম তোলা হলে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় জেলে হানিফ মাঝি নদীতে ইলিশ শিকারে যান।

পরে নদীতে জাল টেনে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে কাতল মাছটি ধরা পড়ে। এরপর সকালে মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী জামাল ব্যাপারী।

জামাল ব্যাপারী বলেন, মাছটি আকারে বড় হওয়ায় বেশি দাম দিয়ে কিনে নেন তিনি। বেশি লাভের আশায় মাছটি বরিশাল বা ঢাকায় পাঠাবেন। এতে ভালো লাভের আশা করছেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘বর্তমানে নদীতে ইলিশ, পাঙাশ, আইড় ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাওয়া যাচ্ছে।

‘সাগর থেকে বড় আকারের মাছ নদীতে প্রবেশ করায় এমন মাছের দেখা মিলছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর