শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে কাটা হলো পায়ের রগ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে কাটা হলো পায়ের রগ
আহত পুলিশ সদস্য আবুল কালাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলায় তার হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তার পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে। ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।

আবুল কালামের বোন সুমাইয়া আক্তার বলেন, তাদের বাড়ির পাশেই মাদক ব্যবসা ও মাদকের আসর বসত। তার ভাই এসব কর্মকাণ্ডে বাধা দিতেন। সম্প্রতি মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতাও করেন তিনি। ছুটিতে বাড়িতে আসার পর রাতে শাহাদাত ও এমদাদের লোকজন তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তার হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়।

আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি ফোন করে তার ছেলেকে বিলের কাছে ডেকে নিয়ে যান। সেখানে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ছেলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর