শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাগলা মসজিদ থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্র্যাক কর্মী নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

পাগলা মসজিদ থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্র্যাক কর্মী নিহত
মৃত মেহেদী হাসান কবির। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান কবির (৩০) নামে এক ব্র্যাক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কের গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির মানিকগঞ্জ জেলায় বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া এলাকার ইদ্রিছ আলীর ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান কবির ও তার বন্ধু পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান মিয়া মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতে যায়। নামাজ পড়ে দুই বন্ধু বাড়ি ফেরার পথে গফরগাঁও-হোসেনপুর সড়কের গলাকাটা এলাকায় তাদের পেছন দিক থেকে অন‍্য একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।

এতে মেহেদী হাসান কবির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে বিদ্যুতের পিলারে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় তার বন্ধু রায়হান গুরুতর আহত হয়। তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, মেহেদী হাসান কবিরকে হাসপাতালে নিয়ে এলে আমরা মৃত অবস্থায় পাই। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর