শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিংরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও গাংগাইল ইউনিয়ন যুবলীগের নেতা আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি এলাকা থেকে আজিজুল ইসলাম এবং বিকেলে মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা বাজার থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর