বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত সুজন মুন্সি রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সির ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবপ্রবাসী সুজন মুন্সির সঙ্গে পারিবারিকভাবে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের পরও সুজন পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে সুজন একাধিকবার স্ত্রীকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, বুধবার বিকেলে জান্নাতুলকে শ্বাসরোধে হত্যা করেন সুজন। পরে তিনি জান্নাতুলের মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার পরিবারকে খবর দেন। এ সময় মরদেহে আঘাতের চিহ্ন দেখে হাসপাতাল কর্তৃপক্ষ রাজৈর থানায় খবর দেয়। পরে হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ।

নিহতের পরিবার জানিয়েছে, জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর