বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, আটক ৫

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, আটক ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যোগ দেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ফতুল্লায় হাজারো শ্রমিক সড়কে, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ফতুল্লার কাঠেরপুল ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকরা যাতে সড়ক-মহাসড়ক অবরোধ করতে না পারেন, সে জন্য পুলিশ তৎপর রয়েছে। সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর