বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় হাজারো শ্রমিক সড়কে, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় হাজারো শ্রমিক সড়কে, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ফতুল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যোগ দেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ফতুল্লার কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ‘শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। শ্রমিকরা যাতে মহাসড়ক অবরোধ করতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।’

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর