শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাজেকে দুই আঞ্চলিক দলের মধ্যে ‘বন্দুক যুদ্ধের’ খবর, জনসংহতির অস্বীকার 

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

সাজেকে দুই আঞ্চলিক দলের মধ্যে ‘বন্দুক যুদ্ধের’ খবর, জনসংহতির অস্বীকার 
রাঙামাটির পর্যটন এলাকা সাজেক।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড়ের দুই আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে ‘বন্দুক যুদ্ধের’ খবর পাওয়া গেছে। মূলত প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের মধ্যে ঘণ্টাব্যাপী থেমে-থেমে গোলাগুলির ঘটনার খবর পাওয়া যায়। তবে দুপুরের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।

ওসি জানান, ‘সাজেকের কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা খবর পেয়েছি। তবে ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একদম দুর্গম এলাকায়। দুইপক্ষের মধ্যে থেমে থেমে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটলেও তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

তবে এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘কোনো গোলাগুলির খবর আমি এখনো পাইনি। জেএসএস এসব গোলাগুলিতে থাকার প্রশ্ন আসে না। 

‘ইউপিডিএফের মদদে সড়ক অবরোধের পাশাপাশি সাজেকের কিছু কিছু এলাকায় ইউপিডিএফ সশস্ত্র মহড়া চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় জনগণের ধারণা, জনগণের উপর চাপ সৃষ্টি এবং চুক্তির পক্ষের লোকদের উপর হামলা চালানোর পাঁয়তারা করছিল তারা।’

যদিও, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর