শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

জনগণের মৌলিক চাহিদা বিবেচনায় সাজেকে রোববার অবরোধ শিথিল

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

জনগণের মৌলিক চাহিদা বিবেচনায় সাজেকে রোববার অবরোধ শিথিল
গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের অবরোধে শুনশান নীরবতা সাজেক সড়কে। ছবি: ঢাকা মেইল

মৌলিক চাহিদা বিবেচনায় (নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ) আগামী রোববার রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র সড়কে একদিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিল করেছে আন্দোলনরত স্থানীয় দুইটি সংগঠন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বিবৃতিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা ৯ দিন (শুক্রবার পর্যন্ত) ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রোববার) একদিনের জন্য শিথিল থাকবে। এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ১ নভেম্বর (রোববার) এর পর থেকে পূর্বের ন্যায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন, সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর