শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা, চিরকুটে বাবা-মায়ের প্রতি অনুশোচনা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা, চিরকুটে বাবা-মায়ের প্রতি অনুশোচনা
আত্মহত্যা করা হৃদয়ের লাশ ও তার লেখা চিরকুট

সাতক্ষীরার তালায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে হতাশার কথা এবং বাবা-মায়ের প্রতি অনুশোচনা প্রকাশ করেছেন এই শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হৃদয়। 

হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

নিহতের প্রতিবেশী শেখ ইয়াসিন বলেন, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে মানসিকভাবে হতাশ লাগছিল হৃদয়কে। তিনি দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এদিকে, মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন হৃদয়। একই সঙ্গে বাবা-মায়ের প্রতি নিজের অনুশোচনার প্রকাশও করেছেন তিনি।

রূদয় চিরকুটে লিখেছেন, ‘আজকের দিনটার জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না। বাবা-মা আমার জন্য নিজেদের সুখ-শান্তি বিসর্জন করেছেন। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। তবে গার্ডরত স্যারের ভুলের কারণে আমার এমন হলো। আব্বু-আম্মু আমাকে ক্ষমা করে দিও।’

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনায় ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর