শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকের ভিডিওতে কমেন্ট, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকের ভিডিওতে কমেন্ট, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০
কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

টিকটক ভিডিওতে কমেন্ট করা নিয়ে দুই তরুণের মধ্যে হাতাহাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ২০ জন আহত হন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারে একটি ধান-চালের আড়তের গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করা নিয়ে দুই তরুণের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে দুপুর পর্যন্ত। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, গতকাল একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেটির সমাধানে আজ সকালে পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। পরে সালিশ শেষে পুলিশ চলে আসলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর