শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

জামায়াত নির্বাচনে হেরে গেলেই পাগলামি শুরু করে: এমপি খোকন তালুকদার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

জামায়াত নির্বাচনে হেরে গেলেই পাগলামি শুরু করে: এমপি খোকন তালুকদার
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদের ভাঙনরোধে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ‘অপপ্রচার চালানোর’ অভিযোগ তুলেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

তিনি এও বলেছেন, ‘নির্বাচনে হেরে গেলেই জামায়াত পাগলামি শুরু করে। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় দেশের জনগণের তোপের মুখে পড়তে হবে।’

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনরোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদের ভাঙনরোধে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদের ভাঙনরোধে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

খোকন তালুকদার বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে ‘বটবাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচনে পরাজিত হলেই তারা এমন আচরণ করে।’

নদীভাঙন প্রতিরোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যেখানেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানেই দ্রুত কাজ করতে হবে। 

‘এ বিষয়ে ডিও লেটারের মাধ্যমে সরকারকে অবহিত করা হচ্ছে। সরকারও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।’

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর