শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, মাদরাসা ছাত্রী সোনিয়ার মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, মাদরাসা ছাত্রী সোনিয়ার মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে সোনিয়া আক্তার নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে সোনিয়া আক্তার নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে সে মারা যায়।

মৃত মাদ্রাসা শিক্ষার্থী সোনিয়া আক্তার (১৬) ওই গ্রামের পরিবহন শ্রমিক কুদ্দুছ মিয়ার মেয়ে ও স্থানীয় চৌধুরীবাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। ২০২৭ সালের ১৪ মার্চ থেকে তার দাখিল পরীক্ষায় (এসএসসি সমমান) অংশ নেওয়ার কথা ছিল।

সোনিয়ার পরিবার বলছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার আব্দুলপুর গ্রামের নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড়ে আহত হয় সে।

পরিবার আরও জানায়, স্বজনরা বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শুক্রবার ভোরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আহমেদ ফয়সাল জামান বলেন, ভোরের দিকে সোনিয়াকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে সাপের কামড়ের কথা বলা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, সাপের কামড়ে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।

‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর