মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বসতঘরে লুকিয়ে ছিল শঙ্খিনী, অক্ষত উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

বসতঘরে লুকিয়ে ছিল শঙ্খিনী, অক্ষত উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরীপাড়া এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে।

1000255311

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই রামনগর মণিপুরীপাড়ার খলিলুর রহমানের বসতঘরের আশপাশে সাপটি ঘোরাঘুরি করতে দেখা যায়। তবে বিষয়টি রাতে জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রাত ৮টার দিকে সাপটি পুনরায় দেখতে পেয়ে বাড়ির মালিক খলিলুর রহমান তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটি শনাক্ত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার করা সাপটির বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি শঙ্খিনী প্রজাতির এবং এটি অত্যন্ত বিষধর। সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর