বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেফতার
জাল নোটসহ গ্রেফতার হাসি আক্তার

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ হাসি আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওসি মোহাম্মদ হুমায়ুন কবির।

গ্রেফতার হাসি আক্তার (৩২) ওই এলাকার মো. কাওসার খানের স্ত্রী। এ ঘটনায় কাওসার খানসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কাওসার খানের বসতঘরে অভিযান চালায়। এ সময় হাসি আক্তারকে গ্রেফতার করা হয়। পরে সেখান থেকে ৫০০ টাকার ৯২টি ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, পলাতক মো. কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন।

ডিবি ওসি হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর