বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

লাইনচ্যুত ২ বগি রেখেই চিলাহাটির পথে নীলসাগর এক্সপ্রেস, বন্ধ অন্য ট্রেন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

লাইনচ্যুত ২ বগি রেখেই চিলাহাটির পথে নীলসাগর এক্সপ্রেস, বন্ধ অন্য ট্রেন
লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি।

টাঙ্গাইলের মির্জাপুরে লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশে রওনা হয়েছে। ট্রেনটির সামনের দিকের রেলপথ চলাচলের উপযোগী থাকায় পেছনের দুই বগি রেখেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। তবে দুর্ঘটনায় রেললাইনের লম্বা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধই রয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত না করা পর্যন্ত এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার পর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় ট্রেনটির পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়।

টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন ইনচার্জ রেজাউল করীম বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।

trainমির্জাপুর মহেড়া রেলস্টেশনের ইনচার্জ রাকিবুল হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটি যাচ্ছিল। মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছলে ট্রেনটির পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকাজ চালিয়ে বগি দুটি ট্রেন থেকে আলাদা করা হয়। এরপর বগি দুটি রেখেই ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাত্রা শুরু করে।

তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেনটি চলে গেলেও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল এখনো বন্ধই আছে। কেননা লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রেললাইনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো মেরামত ও লাইনচ্যুত হওয়া বগি দুটি অপসারণে রেলকর্মীরা কাজ করছেন।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর