বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম

শেয়ার করুন:

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে পরিত্যক্ত দুটি ট্রাভেল ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজারে মা-মণি বাস কাউন্টারের পাশের একটি খালি জায়গা থেকে এসব মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

বুধবার (২৭ অক্টোবর) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝানজাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখানে পড়ে থাকা দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল মদ পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার করা মদের মধ্যে হুইস্কির আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা এবং ভদকার মূল্য ২৭ হাজার টাকা। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মদগুলো জব্দ করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করা যায়নি।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর