বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেত্রকোনা সীমান্তে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনা সীমান্তে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাচালানের ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বনবেড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব মদ উদ্ধার  করা হয়। 

বিজিবি জানায়, মাদকের গোপন খবরে বুধবার সন্ধ্য সাড়ে ৬টার দিকে উপজেলার বনবেড়া এলাকায় অভিযান চালায় কচুগড়া বিওপির একদল বিজিবি সদস্য। এসময় চোরাচালানের মাধ্যমে আনা ৩৫ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন তারা। 

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান বলেন, উদ্ধার করা এসব মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর