বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক শিক্ষক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক শিক্ষক
অভিযুক্ত শিক্ষক মো. ইমরান

যশোরের অভয়নগরে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। 

অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে যশোরে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. ইমরান। তিনি অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা এবং প্রেমবাগ ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ক্লাস চলাকালে শিক্ষক ইমরান কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। 

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিশুটির মা বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের অন্য সদস্যরাও ঘটনা সম্পর্কে অবগত হন।

বিষয়টি জানার পর মঙ্গলবার বিকেলে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু শিশুটির বাড়িতে যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক পরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষণের আলামত পেয়েছে বলে জানান ইউএনও। শিশুটির উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শিশু ধর্ষণের ঘটনা জানার পর ঘটনাস্থল ও ভুক্তভোগী শিশুর বাড়িতে গিয়েছিলাম। অভিযুক্ত শিক্ষক ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর