মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিরল সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

বিরল সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন।

৪২ বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনে বিরল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দ করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারি ও কার্যকর অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে চোরাচালান চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর