মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযুক্ত ব্যক্তি আটক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযুক্ত ব্যক্তি আটক
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী (সা.) নিয়ে ফেসবুকে করা আপত্তিকর পোস্টের জেরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে এটি ভুয়া বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযুক্ত ব্যক্তি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রাম থেকে সোমবার কৃপেশ চন্দ্র রায় (৪০) নামের ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। কৃপেশ চন্দ্র রায় গ্রামের ক্ষীতিন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাণ্ড অপস্) রাকিবুল হাসান রাসেল বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামের গন্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে। পরিবেশও শান্ত আছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার 'কৃপেশ রায়' নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয়। পরে এটি নিয়ে মানুষের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়। সোমবার দুপুরে এ নিয়ে গ্রামে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তখন গ্রাম থেকেই বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ওই গ্রামে গিয়ে কৃপেশ চন্দ্র রায়কে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে নিয়ে নৌকায় ওঠার সময়ে পেছন থেকে কিছু তরুণ-কিশোর ঢিল ছুঁড়েন।  

পুলিশ তখন কৃপেশকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। এরপর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জুনাব আলী ও মেহেদী হাসানসহ অন্যরা ওই গ্রামে গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে বৈঠক করেন। তারা গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানান। 

এ সময় জুনাব আলী বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যাকে ধরা হয়ে়ছে তিনি অপরাধী হলে শাস্তি পাবেন। গ্রামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। 

তবে এর আগে কৃপেশ চন্দ্র রায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি উল্লেখ করেন, তার এবং তার পরিবারের অন্যদের ছবি ব্যবহার করে ফেসবুকে 'কৃপেশ রায়' নামের যে আইডি খোলা হয়েছে সেটি ভুয়া। এই আইডি থেকে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য এবং সম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর