শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

হালদায় মিলল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

হালদায় মিলল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফুলহাতা লাল শার্ট পরিহিত নিহত ব্যক্তিটির পরিচয় জানতে কাজ করছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়ার হালদা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

স্থানীয়রা জানান, সকালে নদীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাল শার্ট পরিহিত ব্যক্তিটি এই এলাকার না বলে জানান স্থানীয়রা।

 

হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর