শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে চল্লিশোর্ধ্ব বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। 

আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ধারণা করা হচ্ছে যে ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এরপর ওই লাশ সন্ধ্যা নদীর চরে ভেসে আসে। তবে এখনও নিহত ব্যক্তির পরিচয় মেলেনি।

পুলিশ জানায়, স্থানীয় গ্রামবাসী সন্ধ্যার পর লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। পরে রাত ৮টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সলেমান বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মেলেনি। অনুসন্ধানের জন্য বিভিন্ন থানায় এ মর্মে তথ্য পাঠানো হয়েছে। 

নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর