শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

এক ঘণ্টার ব্যবধানে ফরিদপুরে সড়কে ঝরল আরও ৩ প্রাণ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

এক ঘণ্টার ব্যবধানে ফরিদপুরে সড়কে ঝরল আরও ৩ প্রাণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা-কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

এক ঘণ্টার ব্যবধানে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- মাগুরার মহম্মদপুর থানার আলোকদিয়া গ্রামের সুমি বেগম, তার স্বামী পলাশ ও তাদের ছোট ছেলে শাওন (৭)। 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে একটি ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির চাকা বিস্ফোরিত হয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় সামনে থেকে আসা প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে প্রাইভেটকারটির একাংশ ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে পুরোপুরি চাপা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ বালু সরিয়ে ইজিবাইক থেকে আহত অবস্থায় তিনজনকে এবং ক্রেনের সাহায্যে ট্রাক সরিয়ে প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিকেল ৩টার দিকে মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজন অ্যাম্বুলেন্সের যাত্রী। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। 

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার বারাসিয়া গ্রামের মামা ধানান বিশ্বাসের ছেলে নূর মোহাম্মদ আরিক, বাসারত মোল্লার ছেলে রাব্বি মোল্লা ও মাগুরা সদর উপজেলার ১৮ খাদা এলাকার আবুজার মো. রুকুল্লাহর কন্যা তামান্না তাবাসসুম ঐশী। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর