ফরিদপুর বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজন অ্যাম্বুলেন্সের যাত্রী।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার মধুখালীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে...
প্রতিনিধি/এলএ




