শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়ার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মুহাম্মদ ইয়াছিন (২৫)। তারা দুজনই সবজিবাহী পিকআপটির আরোহী ছিলেন।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়, চকরিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল সবজিবাহী পিকআপটি (চট্ট মেট্রো-ন-১১-৮৪৫১)। নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭) সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর