শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম

শেয়ার করুন:

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পাবনা সদর উপজেলার জালালপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে। সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।

আরও পড়ুন: মাগুরায় যুবদল নেতা হত্যায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে দুজন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়া ও সেলিম মাহমুদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর