বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাজেকে সংঘর্ষ: রাঙামাটি ও খাগড়াছড়িতে শনিবার আধাবেলা সড়ক-নৌপথ অবরোধ

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

সাজেকে সংঘর্ষ: রাঙামাটি ও খাগড়াছড়িতে শনিবার আধাবেলা সড়ক-নৌপথ অবরোধ
সাজেক।

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের উজোবাজারে আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে ‘ছাত্র-সংগ্রাম জনতার পরিষদ’ নামে পাহাড়িদের একটি সংগঠন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ সংগঠনটি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আগামী (২৪ অক্টোবর) শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ চলবে। অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজারে সড়ক অবরোধে আটকা পড়েন প্রায় আড়াই হাজার সাজেক ফেরত পর্যটক। পরে আইন-শৃঙ্খলাবাহিনী অবরোধ ভেঙে পর্যটকদের খাগড়াছড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে। 

এরপর যেখানে (উজোবাজার) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠনের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনা ও পুলিশসহ ৭-১০ জন আহতের খবর পাওয়া গেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর