বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় যুবককে গুলি করে হত্যা, পলাশ গ্রুপের সদস্য বলে পুলিশের দাবি

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম

শেয়ার করুন:

খুলনায় যুবককে গুলি করে হত্যা, পলাশ গ্রুপের সদস্য বলে পুলিশের দাবি
নিহত মো. তুষার (২৭)।

খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে মো. তুষার (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, নিহত তুষার সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও হত্যা-সংক্রান্ত মামলা রয়েছে।

তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার ৮ নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনসার উদ্দিন লেনে তুষারের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তার মরদেহের পাশে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি আর-১৫ মোটরসাইকেল ছিল। খবর পেয়ে খুলনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নরসিংদীতে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

পুলিশের ভাষ্য, দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এতে তার পিঠে গুলি লাগে। পরে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে মারা যান।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন বলেও দাবি করেন ওসি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর