ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির ঢাকা অভিমুখে যাত্রা শুরুর কথা থাকলেও বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত তা শুরু হয়নি। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেনটির সময়সূচিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত সময় বিকেল ৪টায় ট্রেনটির যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিন কখন সচল হবে এবং ট্রেনটির যাত্রা কখন শুরু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পেরিয়ে গেলেও ট্রেনটির যাত্রা শুরু না হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিলম্বের কারণে ট্রেনটির সময়সূচি বিপর্যস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
প্রতিনিধি/এসএস




