বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাজিরপুরে ট্রলারডুবি: নিখোঁজের তিন দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

নাজিরপুরে ট্রলারডুবি: নিখোঁজের তিন দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ফেরিঘাটে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা ব্যাপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাদ এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রীনা ব্যাপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর ব্যাপারীর স্ত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে শ্রীরামকাঠী বন্দরে ট্রলারডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে রীনা ব্যাপারী নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন

আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ বলেন, দুর্ঘটনার দিনই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে গৃহবধূ নিখোঁজ ছিলেন। বুধবার সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রলারে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধুরাবাদ এলাকা থেকে মরদেহটি শনাক্ত করা হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, ট্রলারডুবির দিনই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ নারীর মরদেহ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে কারও বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাট ইজারাদারদের অবহেলা পাওয়া গেলে ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর