বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান মরিয়ম। দুই শিশুর গোসল শেষে তাদের নিরাপদে নদীর তীরে তুলে দেন তিনি। পরে নিজে গোসল করতে নদীতে নামলে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

এ সময় দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও মরিয়মের সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়।

বুধবার সকালে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে মরিয়মের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। দুই দিন আগে তিনি বাবার বাড়ি কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামের আব্দুল হাসিম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরিয়মের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর