নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় বাস-ট্রাকের অজ্ঞাত চালকদের আসামি করে মামলা করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বড়াইগ্রাম থানায় বাদী হয়ে মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সরকারি উপ-পরিদর্শক (এএসআই) আকবর হোসেন।
হাইওয়ে পুলিশ জানান, মঙ্গলবার ভোর রাতে বরগুনা থেকে ছেড়ে আসা আরপি স্পেশাল পরিবহনটি যাত্রী নিয়ে চাপাইনবাবগঞ্জের যাওয়ার পথে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বিপরীত দিকের বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনটি দমচেমুচড়ে যায়। ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে বনপাড়া হাইওয়ে পুলিশের সরকারি উপ-পরিদর্শক এএসআই আকবর হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অজ্ঞাত চালকদের আসামি করে মামলাটি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গতরাতে হাইওয়ে পুলিশের এএসআই আবর হোসেন বাদী হয়ে অজ্ঞাত চালকদের আসামি করে মামলা করেছেন। তদন্তের মাধ্যমে আসাসিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




