শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

পরিবেশগত বিপর্যয় আর থাকবে না: এমপি খোকন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০১:০৬ এএম

শেয়ার করুন:

পরিবেশগত বিপর্যয় আর থাকবে না: এমপি খোকন

মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হচ্ছে। 

দেশের প্রতিটি জেলা ও উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে সরকার। শুক্রবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের খালেরপাড়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদার আরো বলেন, খাল খননের পর দুইপাড়ে যে মাটি থাকবে সেখানে বৃক্ষরোপন করা হচ্ছে। সরকারি অর্থায়নেই করা হচ্ছে এই কর্মসূচির বাস্তবায়ন। এটি পুরোপুরি বাস্তবায়ন করা হলে দেশ সবুজায়নে ভরে যাবে। ধারাবাহিকতা রক্ষা করা গেলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা থেকে রক্ষা পাওয়া যাবে। পরিবেশগত বিপর্যয়গুলোও আর থাকবে না।

খোকন তালুকদার বলেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজেও কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। যাতে সবাই ঐক্যব্ধভাবে এই বৃক্ষরোপন করেন। জেলা প্রশাসক অফিসের মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর