বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাড়িতে ঢুকে কৃষককে অস্ত্রের মুখে অপহরণ

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:১২ এএম

শেয়ার করুন:

বাড়িতে ঢুকে কৃষককে অস্ত্রের মুখে অপহরণ
রফিক (৪০)

কক্সবাজারের টেকনাফে নিজ বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে রফিক (৪০) নামে এক কৃষককে অপহরণ করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর তাকে নিয়ে গহীন পাহাড়ের দিকে চলে যায় সন্ত্রাসীরা।

অপহৃত রফিক দক্ষিণ শিলখালী চৌকিদারপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি পেশায় কৃষক।

রফিকের ছোট ভাই আব্দুল্লাহ কায়সার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে বড় ভাই রফিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাকে গহীন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফেজ আহমদ বলেন, রফিককে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাকে দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অপহরণকারীরা রফিককে নিয়ে গহীন পাহাড়ের দিকে চলে যায়।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা দুর্বৃত্তরা এ অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে উদ্ধারে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর