মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে সিএনজিচালকদের কাছ থেকে ট্রাফিক পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চালকদের কাছ থেকে সরাসরি টাকা না নিয়ে রাস্তার পাশের এক ডাব বিক্রেতার মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই ডাব বিক্রেতাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

কুমিল্লায় নয়, ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্র চান আইন কলেজের শিক্ষার্থীরা

এদিকে, কুমারশীল মোড়ের সিএনজিচালকদের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তাদের আশঙ্কা, এ বিষয়ে সাক্ষাৎকার দিলে পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশ তাদের ওই রুটে সিএনজি চালাতে বাধা দিতে পারে।

তবে ভিডিওটির সত্যতা, টাকা লেনদেনের প্রকৃত উদ্দেশ্য এবং এর সঙ্গে ট্রাফিক পুলিশের সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও প্রতিবেদনে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর