মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিলেটে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

সিলেটে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা
কানাইঘাট থানা

সিলেটের কানাইঘাটে পূর্বশত্রুতার জেরে শাহাব উদ্দিন (৩২) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ হয় দুই চালকের। এর জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হন শাহাব উদ্দিন। স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর