সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোরে সংবাদকর্মীদের সমাবেশ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোরে সংবাদকর্মীদের সমাবেশ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই কর্মসূচিতে জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ গ্রহণ করেন।

নাটোরের সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— এনটিভির সিনিয়র সাংবাদিক হালিম খান, একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান, এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকারসহ অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আলিফের হত্যারকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর