সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

গণমাধ্যম কর্মী-প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সমাবেশ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

গণমাধ্যম কর্মী-প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সমাবেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীর ওপর হামলা ও প্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ১১টার দিকে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন— গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ্ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, সাংবাদিক রুহুল আমিন সজিব, রেজাউল বারী বাবুল, রিপন আনসারী, আফজাল হোসেন, মাহবুব হোসেন মেহেদী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানের ওপর হামলা ও ভাঙচুর চালাচ্ছে। হামলাকারীরা সাধারণ ছাত্র ও জনতার ওপর দোষ চাপিয়ে দিতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। গণমাধ্যমের ওপর এসব হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করেন বক্তারা। এছাড়া দেশের মূল ধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর