রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইউনিয়নে প্রতিনিধি মনোনয়ন, ফেনীতে যুবদলের ২ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

ইউনিয়নে প্রতিনিধি মনোনয়ন, ফেনীতে যুবদলের ২ নেতাকে অব্যাহতি
নিজাম উদ্দিন পাটোয়ারী ও মোহাম্মদ শাহাদাত হোসেন

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনয়নের অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, জেলা যুবদলের সঙ্গে আলোচনা না করেই ফেনী সদর উপজেলার আহ্বায়ক ও সদস্যসচিব ইউনিয়ন পর্যায়ে একটি প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করেছিলেন। কেন্দ্র থেকে এ ধরনের তালিকা প্রকাশ না করার নির্দেশনা ছিল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটি তাদের অব্যাহতি দিয়েছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর