শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রোগমুক্তির আশায় গাছের পানি নিতে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

রোগমুক্তির আশায় গাছের পানি নিতে মানুষের ভিড়
ডুমুর গাছের ডালে ঝুলছে হাড়ি-পাতিল

ডুমুর গাছের ডালে ডালে ঝুলছে হাড়ি-পাতিল। সেই গাছের পানিতেই নাকি সকল রোগের সমাধান। অনেকে সেই গাছের পানি খেয়ে সুস্থ হয়েছেন এমন ধারণা এলাকাবাসীর। তাই রোগমুক্তির আশায় ডুমুর গাছের পানি নিতে ছুটছেন গাছ তলায়। এতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা উত্তরপাড়া গ্রামে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকার একটি ডুমুর গাছের ডাল কাটা হয়। সেখান থেকে পানি বের হতে শুরু করে। গাছের ডালের পানি খেলে নাকি রোগ থেকে মুক্তি মিলছে, এমন খবর ছড়িয়ে পড়লে সেই ডালগুলোতে পাতিল বাঁধা শুরু হয়। এখন যতদিন যাচ্ছে, ততই বাড়ছে মানুষের উপস্থিতি। এমন বিশ্বাস নিয়েই সেই গ্রামে মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে।  

স্থানীয় অনেকে জানান, লোক মুখে শুনে এসেছি। আমার অনেক সমস্যা ছিল, এখান থেকে পানি খেয়ে সুস্থ হয়েছি। এ পানি নাকি রোগমুক্তি ও মানসিক প্রশান্তি দেয়। দূর-দূরান্ত থেকে মানুষ আসছে এই পানি খাওয়ার আশায়।

৭০ বছরের বৃদ্ধ আখলাছ আলী বলেন, আমি পানি খেয়ে উপকার পেয়েছি। শরীরের ব্যাথা ভালো হয়েছে। 

স্থানীয় এলাকাবাসী জাহিদুল ইসলাম রায়হান মিনা বলেন, ডুমুরের গাছের ডাল কাটার পর আঠার পরিবর্তে পানির বের হতে থাকে। এটা দেখতে পেয়ে গাছকাটা তখন বন্ধ রাখা হয়। দিনে দুই হাঁড়ি পানি হয়। সেই পানি খেয়ে বিভিন্ন লোকের ব্যাথা আরও রোগ ভালো হয়ে হয়েছে। বিভিন্ন এলাকা থেকে লোক আসছে। পানিগুলো গাছের মালিকের বাড়িতে সংগ্রহ আছে। 

তিনি আরও বলেন, গাছটির পানি খেয়ে এখন নাকি অনেকেই সুস্থ। কেউ বলছে, পায়ের হাঁটুতে ব্যথা নেই, এখন হাঁটতে পারছি। এই পানি খেতে দূর-দূরান্ত থেকে অনেকে আসছেন।

নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জুনায়েদ আহমেদ লেলিন বলেন, এটা একটা মানুষের অন্ধবিশ্বাস বা ভ্রান্ত ধারণা। যার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। যে পানি দিলে অসুখ-বিসুখ ও রোগব্যাধি ভালো হয়ে যায়। যার বৈজ্ঞানিক ব্যাখ্যা কিংবা কোনো ভিত্তি নেই। 

প্রতিনিধি/এসআই 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর