শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।

জানা গেছে, শনিবার ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ঘরতাকিয়া রাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান হার্ডব্রেক করে। এসময় ঢাকামুখী দ্রুতগতির পিকআপটি (চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭০০) কাভার্ডভ্যানে পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক মো. রিয়াজ গুরুতর আহত হন। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়। এতে চালক মো. রিয়াজ নিহত হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর